আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল নগরীর কালিবাড়ি রোডস্থ জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ে মঙ্গলবার দুপুর ১ টার দিকে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসন পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু এর পক্ষ থেকে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সমাজসেবা অধিদফতরের পরিচালক স্বপন কুমার মুখার্জি, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, বিভাগীয় সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক একেএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক জাবির আহমেদসহ হিজড়া।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে জেলা প্রশাসক বরিশাল ও অন্যান্য অতিথিরা নগদ ৫০ হাজার টাকা তুলে দেন হিজড়াদের দলনেতা কবরী হিজড়ার হাতে। পরে সকলের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.