(জলিল আহমেদ স্টাফ রিপোর্টার)
বরগুনার তালতলীতে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই সাথে তাকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে
জেলা ছাত্র দল।
বুধবার (৫ জানুয়ারি) রাতে জেলা ছাত্রদল থেকে পাঠানো এক চিঠিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. জহিরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সাথে তাকে কারন দর্শানোর নোটিশ ও দেওয়া হয়েছে।
অব্যাহতি দেওয়া ওই চিঠিতে বলা হয়, বারবার সংগঠন বিরোধী কর্মকাণ্ড পরিহার করতে বলা হলেও ছাত্রদল নেতা জহিরুল ইসলাম ছাত্রদলের নেতৃবৃন্দের নির্দেশনা কর্ণপাত না করে নিজ সিদ্ধান্ত অনুযায়ী তালতলী উপজেলায় সংগঠন শৃঙ্খলা পরিপন্থী কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ ছিল। এ অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে এমন কর্মকাণ্ডের জন্য তাকে কেন ছাত্রদল থেকে বহিষ্কার করা হবে না, তা তিন (০৩) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে সশরীরে উপস্থিত হয়ে জানাতে বলা হয়।
অব্যাহতি প্রসঙ্গে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.নূরুল ইসলাম রনি বলেন, তালতলী উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জহুরুল ইসলাম সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জারিত থাকার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে তাকে কারন দর্শানোর নোটিশ দিয়েছি।
এ ব্যাপারে জানতে জহিরুল ইসলাম বলেন,জেলা ছাত্র দল আমাদের অভিভাবক তারা যে সিদ্ধান্ত নিয়েছে বুঝেশুনে নিয়েছে। তিন দিনের কারন দর্শানোর নোটিশ দিয়েছেন। আমি চেষ্টা করবো সন্তোষ জনক উত্তর দিতে। শহীদ জিয়ার আদর্শ নিয়ে ছিলাম,আছি,থাকবো।দেশ নেত্রী মুক্তির লক্ষে দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার লক্ষে ও গনতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাবো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.