ঝালকাঠি প্রতিনিধি : অভিযান ১০ লঞ্চ দুর্ঘটনায় নিহত দের আত্মার শান্তি কামনায় ঝালকাঠি পৌর মিনি পার্কে শুক্রবার আসর নামাজ বাদ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি পুরাতন কলেজ খেয়াঘাটের মোঃ মনির হোসেন মোহাম্মদ ছবির হোসেন এবং আরিফুর রহমানের উদ্যোগে এলাকাবাসী কে সাথে নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালে অংশগ্রহণ করেন ঝালকাঠির দুই আসনের সংসদ সদস্য সাবেক খাদ্য মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু( এমপি)। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী, ঝালকাঠি পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার , ঝালকাঠি পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ ,পৌর কাউন্সিলর মোহাম্মদ হাবিল হোসেন ,কাউন্সিলর বাবু তরুণ কুমার কর্মকার। এছাড়াও এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে দোয়া মোনাজাত করেন ঝালকাঠি কুতুব নগর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মান্নান হোসেন।
অগ্নিকাণ্ডে দগ্ধদের সাহায্যের জন্য একটি বক্স ঝালকাঠি পৌর মিনি পার্কের স্থাপন করা হয়।
এই বক্সে যে অর্থ জনগণ প্রদান করে সাহায্যের জন্য সেই বক্সে যে টাকা সাধারণ মানুষ দান করেছেন বক্স সহ প্রশাসকের কাছে হস্তান্তর করেন মিলাদ মাহফিলের আয়োজন মোহাম্মদ মনির হোসেন মোহাম্মদ ছবির হোসেন এবং আরিফুর রহমান রায়হান। মিলাদে অংশগ্রহণ করার জন্য দূর দিগন্ত থেকে অনেক লোক ছুটে আসেন পৌর মিনি পার্ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.