বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালে বাবুগঞ্জে পৃথক ঘটনায় স্কুল ছাত্রীসহ দু’জনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। উপজেলার এয়ারপোর্ট থানা সুত্রে জানাযায়, সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় ফেল করায় মীম আক্তার (১৮) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল ৮টায় তার নিজ ঘরের দোতলায় আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। মীম উপজেলার মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা গ্রামের কাওসার মৃধার মেয়ে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে নিজে অকৃতকার্য হওয়ায় ক্ষোভ ও দুঃখে ঘরের দোতালায় আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিলে মীমকে মৃত ঘোষনা করেন। নিহত স্কুলছাত্রী মীম ডিগ্রিরচর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
এ ব্যাপারে এয়ারর্পোট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার সন্ধায় উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ক্ষুদ্রকাঠী এলাকার মৃতঃ হাকিম হাওলাদারের ছেলে মস্তিষ্ক বিকৃত মোঃ ইউসুফ(২৪) নামের এক যুবক নিজ গৃহের পাটাতনের সাথে রশি দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেন।
এ ব্যপারে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মাহাবুবুর রহমান জানান, ইউসুফ মাঝে মাঝে মানসিক ভাবে অসুস্থ্য থাকতো। তার পরিবার তাকে বিভিন্ন সময় চিকিৎসা করাতো। সুস্থ্য থাকতে সে স্থানীয় চরসাধুকাঠী এলাকায় সিংগারা বিক্রি করতো। কিন্তু বৃহস্পতিবার শেষ বিকেলে নিজ বাড়িতে তার মায়ের অনুপস্থিতিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় তার পরিবারের কোন অভিযোগ না থাকায় উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.