রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে তিন শতাধিক শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২৬ ডিসেম্বর রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী এ শীতবস্ত্র বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান,ইউপি সদস্য ফরিদ হোসেন ও শাহাদাৎ ফকির প্রমুখ। প্রসঙ্গত বানারীপাড়া উপজেলায় তিন সহ¯্রাধিক শীতার্তদের জন্য প্রধানমন্ত্রী কম্বল উপহার দেন। স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম পৌরসভা ও উপজেলার ৮ ইউনিয়নে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার এ শীতবস্ত্র (কম্বল) বিতরণের উদ্বোধন করেন। পরে বানারীপাড়া পৌরসভার মেয়র,কাউন্সিলর ও স্ব স্ব ইউপি চেয়ারম্যান এবং মেম্বররা এলাকার অসহায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ওই কম্বল বিতরণ করেন। ##
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.