অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোটকেন্দ্র থেকে মহসিন মিয়া (৩০) নামের এক প্রার্থীর পোলিং এজেন্টকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে নগদ ৩৪ হাজার টাকাসহ আটক করা হয়। সাজাপ্রাপ্ত মহসিন মিয়া ওই এলাকার রাসু মিয়ার ছেলে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল হক এই সাজা প্রদান করেন।
তিনি জানান, ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের তল্লাশি চালানো হয়। এসময় পোলিং এজেন্ট মহসিন মিয়ার পকেটে নগদ ৩৪ হাজার টাকা পাওয়া যায়। এই ঘটনায় মহসিনকে ৩ মাসের সাজা প্রদান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জানান, সাজাপ্রাপ্ত মহসিন মিয়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের নৌকা প্রতীকের পোলিং এজেন্ট ছিলেন। সাজা প্রদানের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.