মোঃ রাজু আহম্মেদ,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি পৌরসভার উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় পৌরসভার কয়েকটি সড়কসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর)দুপুরে পৌরসভা চত্বরে স্থানীয় এমপি ড. আবদুস সোবহান গোলাপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠান উদ্বোধন করেন। এতে পৌরসভার মেয়র এস এম হানিফ সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের যুগ্নসাধারন সম্পাদক মোঃ লোকমান সরদার, উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি শাহাদাত সরদার, উপজেলা তাঁতীলীগের সভাপতি রেজাউল ফরাজী, উপজেলা মৎস্যজীবিলীগের সাধারন সম্পাদক আবদুল কাদের। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌরসভা তাঁতীলীগের সভাপতি জামাল হোসেন ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবু সাইদ সরদার লিখন প্রমুখঃ
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.