স্টাফ রিপোর্টার, সিলেট অফিস: সিলেটের জকিগঞ্জ-গোলাপগঞ্জ রোডের ব্যস্ততম এলাকা দক্ষিণ সুরমা কুচাই ইউনিয়ন অফিস সংলগ্ন ও মাদক অধিদপ্তর নিয়ন্ত্রন অফিসের গেইট সংলগ্ন এলাকায় রাস্তার উপরে দেদারছে চলছে পাথর ব্যবসা। সম্প্রতি একটি চক্র দু’মাস ধরে রাস্তায় পাশে পাথর রেখে ব্যবসা করে আসছে। জানা যায়, গভীর রাতে ট্রাক দিয়ে ওই এলাকায় পাথর ফেল স্টক করা হয়। দিনের বেলায় ছোট ছোট ট্রাক ও পিকআপ দিয়ে বিভিন্ন জায়গায় পাথর বিক্রি করা হয়। রাস্তার পাশে পাথর গাড়িতে লোড ও আনলোডের কারণে রাস্তার পাশে বড় গর্তের সৃষ্টি হচ্ছে। দিনে বেলায় ব্যস্ততম রোডে উপর গাড়ি রেখে ট্রাক দিয়ে পাথর লোড করতে দেখা যায়। এতে প্রায় সময় রাস্তায় জানজট লেগেই থাকে এবং অনেক সময় দুর্ঘটনার ঘটেছে।
এ ব্যাপারে সওজ সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমানের সাথে কথা বলে তিনি জানান, বিষয়টি তিনি জানেন না, তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.