অনলাইন ডেস্ক
জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে থাপ্পড়সহ লাঞ্ছিত করার ঘটনায় সেই পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে জেলা আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ যে অভিযোগ করেছেন তা শিষ্টাচার বহির্ভূত, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের সামিল এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩২ (১) (ঘ) ধারা মোতাবেক অপসারণযোগ্য অপরাধ।
শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: সেই পৌর মেয়রকে আ’ লীগ থেকে বহিষ্কার
প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১ উপ-ধারা (১) প্রদত্ত ক্ষমতাবলে পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করা হলো।
বিজয় দিবসের দিন সকালে দেওয়ানগঞ্জ হাইস্কুল মাঠে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের সময় দেওয়ানগঞ্জ পৌরসভার নাম ৫ নম্বরে ডাকায় মেয়র শাহ নেওয়াজ শাহানশাহ অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং থাপ্পড় মারেন। এ ঘটনায় মেহের উল্লাহ বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও জানান শিক্ষা কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.