বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বাবুগঞ্জ উপজেলার ৪নং চাঁদপাশা ইউনিয়নের সমাজ সেবক মোঃ জুয়েল সিকদার সাধারন সদস্য পদে (মোরগ)প্রতিক নিয়ে প্রতিদবন্ধীতা করছেন।
তিনি চাদপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগনের সেবায় নিজেকে সদা নিয়োজিত রেখেছিলেন। করোনাকালীন তিনি এলাকায় অসহায় দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। চাদপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারন সদস্য পদে বিজয়ী হলে সেবাদানের পরিধি আরও বাড়বে বলে এলাকাবাসী মনে করেন। জনগণের চাওয়া পাওয়ার প্রতি শ্রদ্ধা রেখেই জুয়েল সিকদার চাঁদপাশা ইউনিয়ন পরিষদের সদস্য পদে( মোরগ)প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করেছেন।
এব্যাপারে জানতে চাইলে মোঃ জুয়েল সিকদার সাংবাদিকদের জানান, যদি এলাকার জনগন আমাকে ইউনিয়নের সাধারন সদস্য হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি আরও বড় পরিসরে এলাকাবাসীর সেবা করতে পারব বলে আশা করছি। আমি সবার কাছে দোয়াপ্রার্থী।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.