আজকের ক্রাইম ডেক্স
রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় রোববার সকালে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোসা. ইসমত আরা তাকে কারাগারে পাঠান।
হাইকোর্টের নির্দেশমতে এর আগে গত ৮ ডিসেম্বর সকালে সাকিল এই আদালতে আত্মসমর্পণ করেন। সেদিন তিনি আইনজীবীর মাধ্যমে জামিনও চান। তবে মামলার মূল নথি না থাকায় আবেদনের শুনানি হয়নি। আদালত তাকে আবার রোববার আদালতে হাজির হতে বলেছিলেন। সে অনুযায়ী রোববার তিনি আদালতে হাজির হলে কারাগারে পাঠানো হয়।
সাকিল উদ্দিন আহমেদের আইনজীবী আসলাম সরকার জানান, রোববার নির্ধারিত দিনে সাকিল উদ্দিন আহমেদ আদালতে হাজির হন। জামিন আবেদনের শুনানিতে বিচারক তার আবেদন নামঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সাকিলের বিরুদ্ধে অভিযোগ, পুঠিয়া থানার ওসির দায়িত্বে থাকাকালে একটি হত্যা মামলার এজাহার বদলে দিয়েছিলেন তিনি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্ট অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত করান। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ নিয়ে দুর্নীতি দমন কমিশনও (দুদক) তার বিরুদ্ধে একটি মামলা করে। এ মামলায় জামিন নিতে হাইকোর্টে যান সাকিল। তবে হাইকোর্ট তাকে বিচারিক আদালতেই আত্মসমর্পণের নির্দেশ দেন। বিচারিক আদালত তাকে কারাগারে পাঠান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.