বাবুগঞ্জ প্রতিনিধি ঃ চতুর্থ ধাপের আসন্ন চাঁদপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষ্যে নৌকার পক্ষে ওয়ার্ড নির্বাচনী কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৩৬ নং চাঁদপাশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মৃধা মু আক্তার উজ জামান মিলন।
কমিটি গঠন সভায় শুভেচ্ছা বক্তব্যে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেলোয়ার হোসেন রাঢ়ী বলেন, আপনাদের কাছে যদি আমাকে যোগ্য প্রার্থী মনে হয় তাহলে দয়া করে আমাকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি নির্বাচিত হলে চাঁদপাশা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসাবে রুপান্তর করবো।
৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় কমিটি গঠন সভায় বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ শিল্পী, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুর রহমান, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ ফকরুল ইসলাম ফারুক মীর, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওমর ফারুক বাবুল আকন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, বাবুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নেত্রী মোসাঃ সেতারা বেগম, চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হারুন অর রশিদ, যুগ্ন আহবায়ক মোঃ আলাউদ্দিন রাজ, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম খান, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন প্রমূখ।
এছাড়াও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.