তেঁতুলিয়া ( পঞ্চগড়) প্রতিনিধিঃ- তেঁতুলিয়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় এরশাদ হুসাইন( ৪০) ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিরুদ্দিন প্রধান (৬০) নামে আলাদা ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলায় পঞ্চগড়- বাংলাবান্ধা মহাসড়কে তেঁতুলিয়া বাইপাশ মোড় সর্দারপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় এরশাদ নামে এক যুবক নিহত হয়। নিহত এরশাদ বাংলাবান্ধা ইউনিয়নের হুলাসু জোত গ্রামের ওহাব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে সিপাইপাড়া বাজার থেকে তেঁতুলিয়ার উদ্যেসে আসার সময় বাইপাশ মোড় সদ্দারপাড়া এলাকায় পৌছালে পঞ্চগড় থেকে ছেড়ে আসার বাংলাবান্ধাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
এদিকে শ্রমিক হিসেবে কাজ করতে এসে বৈদ্যুতিক তার গায়ে পড়ে বাংলাবান্ধা ইউনিয়ের পশ্চিমবাড়ী এলাকায় মজিরুদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।
তিনি দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের খোজাবাড়ী এলাকার মৃত এনামুল হক প্রধানের ছেলে মজিরুদ্দিন প্রধান।
বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই- খুদা মিলন বিদ্যুৎস্পৃষ্টে নিহতের বিষয়দুটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা চলমান চয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ট্রাকটিকে আটক করেছি তবে চালক ও হেলপার পালিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.