অনলাইন ডেস্ক
দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদ হাসান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। রোববার রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তার লাশ তার নিজ জেলা রাজবাড়ীতে দাফন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মনিরুল ইসলাম। তিনি বলেন, অধ্যাপক মাহমুদ হাসান গত এক সপ্তাহ আইসিইউতে ছিলেন। তিনি দুই ডোজ করোনার ভ্যাকসিন নিয়েছেন। তার পরও উনি করোনা আক্রান্ত হন।
ফলো করুন-
অধ্যাপক মাহমুদ হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ জন বর্তমান ও সাবেক শিক্ষক মৃত্যুবরণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.