তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়ায় মোটরসাইকের ধাক্কায় সত্তরোর্ধ্ব বয়সী জবেদা খাতুন নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে তিরনইহাট ইউনিয়নের ধামনাগজ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত নারী ঐ এলাকার ইসমাইল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে জবেদা খাতুন (৭৫) বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী এক মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে মাটিতে পড়ে যান। তাৎক্ষনিক বাড়ির লোকজন স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নারী রাস্তা পারাপারের সময় মটরসাইকেলের ধাক্কায় পড়ে যায়, গুরুত্ব অবস্থায় হাসপাতালে আনলে তিনি মারা যান।।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.