আজকের ক্রাইম ডেক্স
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় কিশোর কিশোরী ক্লাবের সাথে কর্মকর্তা/কর্মচারী গণের উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জানা গেছে,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত জীবননগর কিশোর কিশোরী ক্লাবের ২/১২/২০২১ সময় বিকাল-৩.০ টায় অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল , উপজেলা মহিলা বিষয়ক অফিসার সেলিম রেজা, জেলার মাঠ তত্ত্বাবধায়ক এম. কাবিল উদ্দীন, সীমান্ত কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক সুমাইয়া আক্তার, উপজেলার জেন্ডার প্রমোটার জহুরুল ইসলাম, কম্পিউটার অপারেটর ফিরোজ অর রশীদ ও সংগীত শিক্ষক মিতা বিশ্বাস সহ গ্রামের গণ্যমান্য সুধীজন ব্যক্তি।
সকলের অনুপ্রেরণায় বৃহস্পতিবারের সঙ্গীত ক্লাস আরো প্রাণোচ্ছল হয়ে ওঠে। ক্লাবের মতবিনিময় শেষে দলীয় সংগীত পরিবেশন করা হয় ও বাল্যবিয়ে, ইভটিজিং, জেন্ডার বেইজড ইস্যু নিয়ে আলোচনা করা হয়। যা সবার মনে আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা যাতে আরো ভালোভাবে ক্লাবের জন্য কাজ করে যেতে পারি সেই দোয়া /আশীর্বাদ সবার কাছে কাম্য। এটি প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার ভুক্ত সরকারি ক্লাব প্রকল্প।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.