মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গদের সঙ্গে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা মিনি অডিটরিয়াম হলরুমে এ সভা করা হয়। এতে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর তঞ্চঙ্গ্যারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌরসভার মেয়র এস এম হানিফ, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, উপজেলা ভুমি সহকারি কর্মকর্তা সাইফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল জলিল, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মালেক, প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন ও উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক রেজাউল ফরাজী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.