অনলাইন ডেস্ক
বাবা নৌকা প্রতীক না পাওয়ায় আ.লীগ অফিস ভাঙচুর ছেলের
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা ও অগ্নিসংযোগ করা হয়েছে।
দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা বাইজিদ সরকার এ হামলা চালায়। এসময় হামলাকারী বাইজিদ নিজেই হামলার ঘটনা লাইভে প্রচার করে।
জানা যায়, ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুলালপুর ইউনিয়ণ থেকে নৌকার প্রত্যাশী ছিল মনিরুল ইসলাম। গতকাল মঙ্গলবার রাতে ঘোষিত প্রার্থীতে নৌকা প্রতীকে অন্যজনের নাম থাকায় ক্ষিপ্ত হয়ে উঠে মনিরুল ইসলামের ছেলে বাইজিদ।
আজ বুধবার সকাল ১০টায় দুলালপুর পশ্চিম বাজার ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌঁছে ভাঙচুর চালান তিনি। এসময় নিজের ফেসবুক আইডিতে বাইজিদ লাইভ প্রচার করেন।
এদিকে, বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.