মোঃ গোলাম রাব্বানী, ডিমলা (নীলফামারী) ডিমলা প্রতিনিধি, ডিমলা উপজেলায় আজ ২১/১১/২০২১ তারিখে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) বাস্তবায়নধীন Ensure Inclusive, Equitable and Quality Education for Children from Marginalized Families in Bangladeh(ENSURE) প্রকল্পের অবহিতকরণ সভা ডিমলা প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব স্বপন কুমার দাস এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জনাব মাসুদ করিম। আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ দুলাল করিম, ডিমলা উপজেলার ইউনিট ম্যানেজার সুলতানা নাজনীন, এবং এডুকেশন অর্গানাইজার আব্দুল জলিল, আব্দুর রাজ্জাক সরকারগণ প্রকল্পের উপর প্রেজেন্টেশন প্রদান করেন। ENSURE প্রকল্পভূক্ত ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ প্রকল্প সম্পর্কে অবহিত হওয়ার পর তাঁরা তাদের স্ব স্ব মূল্যবান মতামত প্রদান করেন। উপজেলা শিক্ষা অফিসার জনাব স্বপন কুমার দাস প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সবাইকে সহযোগিতা করার নির্দেশনা দেন।
ENSURE প্রকল্পটি NETZ Bangladesh এর অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় নীলফমারী জেলার ডিমলা ও ডোমার উপজেলায় গণ উন্নয়ন কেন্দ্র(জিইউকে) বাস্তবায়ন করছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.