মো:কামরুজ্জামান দর্শনা থানা প্রতিনিধি
দর্শনা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে মাদকদ্রব্য ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার- গ্রেফতার ০২জন। দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার চৌকস অফিসার ফোর্স এসআই(নিঃ) সুমন্ত বিশ্বাস, এসআই(নিঃ) মোঃ মাসুদ রানা, এএসআই(নিঃ) মোঃ আনোয়ারুল হক, এএসআই (নিঃ) মোঃ আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামস্থ নাস্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কবরস্থান সংলগ্ন পাকা রাস্তার উপর হতে ইং-১৩/১১/২০২১ খ্রিঃ সময় ভোর ০৪:২০ ঘটিকার সময় ভারতীয় ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করেন। জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত মালামাল জব্দ করেন এবং জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন।
আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ সাগর আলী (২৪), পিতা-মৃত জয়নাল আবেদীন ওরফে জগত আলী, ২। মোঃ শাওন মন্ডল (২২), পিতা-নিরা মন্ডল, উভয় সাং-নাস্তিপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা
পলাতক আসামীঃ ৩। মোঃ মজনু মিয়া (৩৫), পিতা-মোঃ আয়নাল হক, সাং-নাস্তিপুর, থানা- দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা
সহ আরো অজ্ঞাত ০২ জন।
আসামীদের বিরুদ্ধে দর্শনা থানার নিয়মিত মামলা নং-১৩, তাং-১৩/১১/২০২১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীর ক্রমিক নং-১৪(খ)/১৯(ক)/৪১ রুজু করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.