অনলাইন ডেস্ক
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে দৃষ্টি রাখবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় নিযুক্ত ইইউয়ের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি আজ সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে এ কথা বলেন। ‘ডিকাব টক’ নামের অনুষ্ঠানটির আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব)।
এক প্রশ্নের উত্তরে ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশসহ সব দেশেই মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত দেখতে চায়।
তবে, নির্বাচন কোনো ইভেন্ট নয়, এটা একটি প্রক্রিয়া। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে দৃষ্টি রাখবে ইউরোপীয় ইউনিয়ন। ’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। আমরা মিয়ানমারের ওপর বেশ কয়েকটি ইস্যুতে অবরোধ আরোপ করেছি।
রোহিঙ্গাদের যেন মিয়ানমার ফেরত নেয় এ লক্ষ্যে আমরা আন্তর্জাতিক চাপও অব্যাহত রেখেছি। ’
চার্লস হোয়াইটলি আরও বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। সম্প্রতি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনাও হয়। এ নিয়ে সেখানে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি।
’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.