এস এম সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় মহিলা শ্রমিকলীগ আঞ্চলিক শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার মহিলা শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার উদ্যোগে স্থানীয় যুবলীগ কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ।
আঞ্চলিক শাখার সভাপতি মেঘলা আক্তার লিলির সভাপতিত্বে-- সাধারণ সম্পাদক মর্জিনা মনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহম্মেদ, আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, কেন্দ্রীয় সড়ক পরিবহণ শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সহ অন্যরা ।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, মহিলা শ্রমীকলীগ আরো সুসংগঠিত করে আগামী ইউপি নির্বাচনে মহিলা নেতৃবৃন্দকে নৌকার বিজয়ের লক্ষে ইউনিয়ন পর্যায়ে বলিস্ঠ ভুমিকা রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.