আজকের ক্রাইম ডেক্স
মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের মডেল সরকার প্রাথমিক বিদ্যালয় কেন্দে ভোটার ২ হাজার ৪৮৫। সকাল থেকে এ কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিত থাকলেও পৌনে ১১টার দিকে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় ফাঁকা হয়ে যায় কেন্দ্র। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে সদস্য প্রার্থী জহিরুল ইসলামের (তালাচাবি) ওপর হামলা চালায় মোরগ মার্কার প্রার্থী আবদুল বাতেনের লোকজন। এ সময় উভয় পক্ষের লোকজন সশস্ত্র অবস্থায় কেন্দ্রের বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে-সমকাল
খবর পেয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার ফারুক আহমেদ অতিরিক্ত পুলিশ ও বিজিবি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় পৌনে এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ভোটারদের কেন্দ্রে আসতে আহ্বান জানানো হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। দুপুর পৌনে ১২টার দিকে পরিস্থিতি শান্ত হয়।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফিরোজ আহমদ মৃধা জানান, কিছু লোক কেন্দ্রের ভেতরে ঝামেলা করায় কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল। অপর ঘটনায় একই ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুন অর রশীদের লোকজন হামলা চালায়। এ সময় কেন্দ্রে হামলার ঘটনায় ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়। পুলিশ সেখানে ফাঁকা গুলি চালায়। হামলায় আহত হন শাওন, জের মিয়াসহ ৮ থেকে ১০ জন।
এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মফিজুল ইসলাম বলেন, বহিরাগতরা কেন্দ্রে হামলা করায় ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.