সাতক্ষীরা সদর উপজেলার ১টি ইউনিয়নে স্থানীয় একজন জামায়াত নেতা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুশখালী ইউনিয়নে নির্বাচিত ওই জামায়াত নেতার নাম মাওলানা আব্দুল গফ্ফার। টেলিফোন প্রতীকে তার প্রাপ্ত ভোট ৪৭২৫। ইউনিয়নে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২৭৭৮ ভোট। মাওলানা আব্দুল গফ্ফার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার সেক্রেটারি।
সাতক্ষীরা সদর উপজেলায় ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগের তিনজন প্রার্থী জয় পেয়েছেন। বাকি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৬, বিএনপি ২ ও জাতীয় পার্টি ১টি করে জয় পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.