নিজস্ব প্রতিবেদক: বরিশাল পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে বক্তব্যে রাখেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, জনগণকে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে কৌশল, সহনশীলতা ও বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটিয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। আমাদের সবচাইতে বড় শক্তি হলো শৃঙ্খলা।
আইনের দৃষ্টিতে আমরা সব প্রার্থীকে সমান চোখে দেখবো। কনস্টেবল থেকে পুলিশ কমিশনার পর্যন্ত আমরা সবাই একই টিউনে কাজ করে যাব। দুস্কৃতিকারীরা কখনোই আমাদের চেয়ে শক্তিশালী নয়। তাই কোথাও কোনো বিশৃঙ্খলা কিংবা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক চাহিদা অনুসারে শক্তি প্রয়োগ করতে হবে। আমরা রাষ্ট্রযন্ত্র একটি টিম হিসেবে কাজ করছি।
তাই আমাদের সকলের সাথে সমন্বয় সাধন করতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বুধবার সকাল ১০ টায় বরিশাল পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে তিনি এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, নির্বাচন ডিউটিতে নিয়োজিত অবস্থায় কোনো সদস্যের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, অনিয়ম বা দুর্নীতির প্রমান পাওয় গেলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হেডকোয়ার্টার্স প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মাে. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপঃ এন্ড প্রসিকিউশন মাে. মােকতার হােসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হােসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মাে. আলী আশরাফ ভুঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ডিবি মাে. মনজুর রহমান পিপিএম-বার সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.