আজকের ক্রাইম ডেক্স
আগামী ১১.১১.২০২১খ্রিঃ তারিখ ২য় ধাপের চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন জুড়ানপুর, কার্পাসডাঙ্গা, দামুড়হুদা, দর্শনা থানাধীন কুড়ুলগাছি এবং জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা মডেল থানা চত্বরে ও জীবননগর উপজেলা পরিষদ হল রুমে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে দামুড়হুদা মডেল থানা চত্বেরে অদ্য সকাল ১০.০০ ঘটিকায় নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার-ফোর্স এবং অঙ্গিভুত আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলার, পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম।
এসময় জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম বলেন, দামুড়হুদা থানাধীন জুড়ানপুর, কার্পাসডাঙ্গা, দামুড়হুদা, দর্শনা থানাধীন কুড়ুলগাছি এবং জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন সুষ্ঠ,অবাধ,নিরপেক্ষ করতে পুলিশকে মূখ্য ভূমিকা পালন করতে হবে। যে কোন অপশক্তি,ভয়ভীতি,বাধা জয় করার মতো শক্তি বাংলাদেশ পুলিশের আছে। পুলিশ, আনসার ও আইন-শৃঙ্খলা বাহিনীর যারা নির্বাচনের দায়িত্বে আছেন তারা ঈমানের সহিত দায়িত্ব পালন করবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক অফিসার, ফোর্স নিয়োগ করা হয়েছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, উপজেলা প্রশাসনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। র্যাব ,বিজিবি ও আনসার সদস্যরাও মোতায়েন থাকবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জনাব মোঃ মুন্না বিশ্বাস, অফিসার ইনচার্জ, দামুড়হুদা থানা ও ডিআইও-১ সহ অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
এছাড়ও জীবননগর উপজেলা পরিষদ হল রুমে নির্বাচনী ব্রিফিং-এ নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার-ফোর্স এবং অঙ্গিভুত আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আনিসুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ, জীবননগর থানা ও অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.