আজকের ক্রাইম ডেক্স: প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। তারি ধারাবাহিকতায় শুক্রবার ৫ নভেম্বর বিকাল ৪ টার দিকে বরিশাল জেলা প্রশাসন ও প্রাইম ব্যাংক এর আয়োজনে নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে করোনা সংকট মোকাবেলায় দেড় হাজার দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
উপহার সামগ্রী হিসেবে চাল ৭ কেজি, ডাল ২ কেজি, আটা ২ কেজি, চিনি ১ কেজি, লবন ১ কেজি দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক লিমিটেড বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফরিদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এনডিসি মোঃ নাজমূল হুদা, প্রাইম ব্যাংক লিমিটেড‘র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জিয়াউর রহমান, প্রাইম ব্যাংক লিমিটেড‘র হেড অব ব্রান্ড এন্ড কমিউনিকেশন সালেক শাহরিয়ারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে জেলা প্রশাসক বরিশাল খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.