রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় “দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”এ স্লোগানকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয় । পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা , মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,ভেটেনারি সার্জন মোনামী রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহনাজ আক্তার,উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী,উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহাদাৎ হোসেন শাহিন ও মনিরুল ইসলাম প্রমুখ। এসময় ১০ জন ঋন গ্রহীতার মাঝে চেক,প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের যুবশক্তি’ বিষয়ক রচনা প্রতিযোগীতা য় প্রথম স্থান অর্জনকারী রুবিনা খানমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.