আজকের ক্রাইম ডেক্স
প্রেমের সম্পর্ক থাকাকালীন সময়ে ধারণ করা ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে এক নারীর কাছ থেকে ১০ লাখ টাকা অর্থ দাবি করেছেন সিদ্ধিরগঞ্জের এক ব্যক্তি। অভিযুক্ত ঐ ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী নারী প্রশাসনের বিভিন্ন দফতরে ডাকযোগে অভিযোগপত্র পাঠিয়েছেন। ঐ অভিযোগপত্র বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানায় পৌঁছালে শুক্রবার গণমাধ্যম কর্মীরা জানতে পারে। পুলিশ বলছে, এ বিষয়ে তারা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।
সিআইডির প্রধান কার্যালয়সহ প্রশাসনের বিভিন্ন দফতরে প্রেরিত চিঠির সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আলী আজগরের সাথে একই এলাকার রহিমার (ছদ্মনাম) সাথে প্রেমের সম্পর্ক ছিলো। ঐ সময় তারা বিভিন্ন ধরণের ছবি ও ভিডিও ধারণ করে। একই সময় ঐ নারী আলী আজগরের কাছ থেকে লাভের উপর (সুদে) ১১ লাখ টাকা ধার নিয়ে সুদসহ ২৫ লাখ টাকা পরিশোধ করে। যা সিদ্ধিরগঞ্জ থানায় ইতিপূর্বে আপোষ মীমাংশা হয়েছিলো।
গত এক বছর যাবত ঐ নারীর সাথে আলী আজগরের কোনো সম্পর্ক নেই। কিন্তু আলী আজগর ঐ এলাকার চাঁন মিয়ার ছেলে জনৈক আলেক মিয়া, রুমা আক্তারসহ বিভিন্ন লোকজনকে দেখিয়ে ঐ নারীর বিরুদ্ধে নোংরা কথা রটাচ্ছে বলে উল্লেখ করা হয় ঐ অভিযোগে। পরবর্তীতে ঐ নারী আলী আজগরের কাছ থেকে তার ছবি ও ভিডিও ফেরত চাইলে আলী আজগর দেই দিচ্ছি বলে ঘুরাতে শুরু করে ঐ নারীকে। একই সাথে ঐ নারীর নিকট থেকে ১০ লাখ টাকা অর্থ দাবি করে।
উক্ত টাকা না দিলে ভিডিও এবং ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয় আলী আজগর। উপায় না পেয়ে ঐ নারী প্রশাসনের স্মরণাপন্ন হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগের অনুলিপি নারায়ণগঞ্জ পুলিশ সুপার এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবারেও পাঠানো হয়েছে।
গত ২৩ অক্টোবর পোস্ট অফিসে পোস্ট করা অভিযোগ বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানায় আসে বলে সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা গেছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান বলেন, ঐ নারীর অভিযোগ পেয়েছি।
দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.