আজকের ক্রাইম ডেক্স
হত্যাচেষ্টা মামলায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শিহাব হোসেনকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।
বৃহস্পতিবার (২০১ অক্টোবর) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক মো. ইকবাল মাসুদ এ আদেশ দেন। এ সময় বেনজির হোসেন নামের আরও এক ব্যক্তিকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
শেখ শিহাব হোসেন (৪৫) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান ও একই ইউনিয়নের একপাইজুজখোলা গ্রামের মৃত আব্দুল ওহাব শেখের পুত্র এবং মো. বেনজীর হোসেন (২৭) একই এলাকার মৃত কামরুল শেখের ছেলে।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মানষ কুমার বৈরাগী জানান, গত ১২ ফেব্রুয়ারি কদমতলা ইউনিয়নে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সালেহা বেগম বাদী হয়ে ইউনিয়ন চেয়ারম্যান সহ কয়েকজনকে আসামী করে ১৪ ফেব্রুয়ারি থানায় হত্যা চেষ্টা মামলা করেন। এ মামলায় কদমতলা ইউপি চেয়ারম্যান শেখ শিহাব হোসেন উচ্চ আদালতে জামিনে ছিলেন। কিন্তু উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি আদালতে হাজির না হয়ে বৃহস্পতিবার আদালতে হাজির হলে আদালতের বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। এ সময় একই মামলার আসামী বেনজির হোসেন নামের আরেক জনকেও জামানি না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন বিচারক।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.