মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন নবগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দশনাকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন আলী মিয়া ১৬ অক্টোবর শনিবার সকালে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
" ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন "
দশনাকান্দা গ্রামের মৃত সৈয়দ আলী মিয়ার ৯ ছেলে ও ৪ মেয়ের মধ্যে কাঞ্চন আলী মিয়া ৪র্থ সন্তান। বীর মুক্তি যোদ্ধা কাঞ্চন আলী মিয়া বাংলাদেশ আওয়ামীলীগ এর নবগ্রাম ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন, এছারাও ঝালকাঠি খ্যাতনামা দক্ষিন বাংলার একজন অন্যতম আলেমেদীন মরহুম হযরত আজিজুর রহমান নেছারাবাদী কায়েদ সাহেব হজুরের গঠিত মুছলিহিনের নবগ্রাম ইউনিয়নের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে এলাকায় এখন শোক বিরাজ করছে।
শনিবার সকালে এলাকায় তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, ৩নং নবগ্রাম ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো: মজিবুল হক আকন্দ, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক হান্নান তালুকদার সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বাড়ীতে ছুটে যান।
মৃত্যুকালে তিনি তার স্ত্রী, ৪ কন্যা ও ১ ছেলে সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। আগামী কাল ১৭ অক্টোবর রবিবার সকাল ৯টায় দশনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.