আজকের ক্রাইম ডেক্স
কুমিল্লার চান্দিনায় সালমা আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রীকে গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে দেওয়া হয় পুকুরে। এরপর বাবা সোলাইমান (৪০) দাবি করেন তাকেও একইভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। ফাঁসানোর চেষ্টা করেন ভাতিজা এবং ভাতিজি জামাইকে। কিন্তু আদতে পুরো বিষয়টি ছিল সাজানো নাটক। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর গলা কেটে মরদেহ ফেলে দেন পুকুরে। এ হত্যাকাণ্ডে অংশ নেন মোট ৭ জন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা পুলিশ সুপার সম্মেলনে কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
গত শুক্রবার (১ অক্টোবর) রাতে উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তুপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুর রহমান ও খলিল নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডে ব্যবহৃত একটি দা জব্দ করা হয়েছে।
বিস্তারিত আসছে…
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.