পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে ময়নাতদন্ত ছাড়াই সড়ক দুর্ঘটনায় নিহত সাইদুল ইসলাম (২১) নামের এক শ্রমিকের লাশ দাফন সম্পন্ন হয়েছে। বিষয়টি নিয়ে এলাকার মানুষদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাউফলার দাশপাড়া ইউনিয়নে দাসপাড়া গ্রামে ওই ঘটনা ঘটেছে।
নিহত সাইদুল (২১) খেজুরবাড়িয়া গ্রামের আবুল বষার মৃধার ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকালে জুলহাস (২৩) হোসেন মোল্লা (২১) ও সাইদুল (২০) তিন বন্ধু মিলে আবুবকর নামে এক হোন্ডা চালকের ভাড়া গাড়ি নিয়ে বেড়াতে যায়। বিকাল ৫টার দিকে কালিশুরী থেকে ফেরার পথে বাজারের দক্ষিণ পার্শ্বে ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে যায় মোটরসাইকেলটি। আহত অবস্থায় সাইদুলকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে ওই দিনই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শনিবার মধ্যরাতে চিকিৎস্যাধীন অবস্থায় মারা যায়।
এলাকাবাসী জানায়, গাড়িচালক ছিলো আমীর হাওলাদারের পুত্র জুলহাস। জুলহাস ও আবদুল আলী হাওলাদারের ছেলে হোসেন মোল্লা সম্পূর্ণ অক্ষত থাকলেও কিভাবে সাইদুল জখম হলো সেটা বুঝে আসছেনা!
নিহত সাইদুলের পিতা আবুল বশার মৃধা জানান, আমার ছেলে ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতো। বাড়িতে আসার পরে তিন বন্ধু একসাথে বেড়াতে গেলে ওই ঘটনা ঘটে। রবিবার সকাল ১০টায় পারিবারিক কবরস্থানে তার দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ‘ঘটনার পর পরই বাউফল থানার দারোগা মামুন স্যার আইছিলো; আমাদের কোন অভিযোগ নাই।’ এসআই মামুন জানান, এ ঘটনার কিছুই আমি জানিনা।
বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সাংবাদিকদের জানান, তারা নিজেরাই এক্সিডেন্ট হয়েছে, অন্য কারো হাত ছিলনা; অভিযোগ না থাকায় পোস্টমর্টেম করা হয়নি।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.