বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, রাখেন, বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোসাঃ আফিফা খাইরুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকবর কবির, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ওবায়দুল্লাহ, রহমতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরোয়ার মাহমুদ, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান সবুজ, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহজাহান খান, বর্তমান সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ প্রমূখ।
এছাড়াও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, ব্যবসায়িক প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আমরা কোন না কোন ভাবে সবাই ভোক্তা। সঠিক মাপ নির্ণয় করা, নির্ধারিত বাজার দর ব্যবস্থা চালু করা, মেয়াদোত্তর জিনিস বিক্রি না করাসহ নানা পরামর্শ মূলক আলোচনা করা হয়।
বক্তারা আরও বলেন, সঠিক মূল্য তালিকা তৈরি করা ও সকলের সচেতনতার লক্ষে সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করার প্রয়োজনীয়তা রয়েছে। সকলের সহযোগিতা থাকলেই সম্ভব ডিজিটাল বাজার ব্যবস্থা চালু করা ও ভোক্তা অধিকার আইনের সঠিক ব্যবহার।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.