বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণকারী আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ইউএনও - উপজেলা মাদক নিয়ন্ত্রণ বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভাপতি মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোসাঃ আফিফা খাইরুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকবর কবির, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ওবায়দুল্লাহ, রহমতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরোয়ার মাহমুদ, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান সবুজ, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহজাহান খান, বর্তমান সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না, রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ শাহাব উদ্দিন বাচ্চু প্রমূখ।
কর্মশালায় ব্যক্তি জীবনে ও জাতীয়তা জীবনে তামাক ও ধূমপানের কুফল সম্পর্কে সভাপতি ও ইউএনও মোঃ আমীনুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় অর্জনে টাস্কফোর্সের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সকল অংশীজনদের সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ব্যাপক প্রচারসহ বাবুগঞ্জ উপজেলায় তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে গৃহিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে একযোগে কাজ করার আহবান জানান।
এসময় বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দসহ উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও তামাক প্রতিরোধী সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.