নাগরপুর (টাংগাইল)প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ
কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে টাংগাইলের নাগরপুরে আনন্দ র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর), নাগরপুর উপজেলা আওয়ামীলীগ এ আনন্দ র্যালি,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ দিনের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।পরে এক আনন্দ র্যালি উপজেলা আ,লীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।র্যালি শেষে উপজেলা আ,লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এরপর কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগের সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিএমএম জহুরুল আমিন, সাবেক ভিপি আল মামুন সহ তৃনমুল নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.