ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি মিডিয়া ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনির হোসেনের একমাত্র কণ্যা মুনা আক্তার মৌ শিশু সাংবাদিকতায় প্রশিক্ষণের মধ্য দিয়ে হাতেখড়ি দিয়েছে। বিশ্বে শিশু সাংবাদিকতায় প্রথম বাংলা সাইট হ্যালো ডটকম ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আয়োজনে দু'দিন ব্যাপী সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালায় জেরিন অংশ নেয়। শুক্রবার ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ এর সহযোগিতায় জেলার ২০ জন শিশু এ কর্মশালায় অংশ নেয়। ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে হ্যালোর সমন্বয়ক ও বিডি নিউজের জেলা প্রতিনিধি পলাশ রায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.