অনলাইন ডেস্ক ::: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। জাহাঙ্গীর হোসেন মানিককে সভাপতি, বেগম নাসরিন জাহান রত্না এমপিকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল-হাবুল ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সহ সভাপতি করা হয়েছে- গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান ও অ্যাড. মজিবর রহমানকে, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মানিক হোসেন হাওলাদার, অধ্যাপক বিপ্লব মিত্র ও অধ্যাপক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. বসির আহম্মেদ সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান কাবেল, অর্থ বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন সালমান, প্রচার সম্পাদক মো. শাহজাহান মৃধা, দপ্তর সম্পাদক মো. ফিরোজ আলম।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.