ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পুরুষাঙ্গ ও গলাকেটে স্বামী হত্যার ঘটনায় অভিযুক্ত নারীকে (৩২) গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের বালুর টেক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নিহতের বাড়ি উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী হত্যার কথা স্বীকার করে বলেছেন, তার স্বামী তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
নির্যাতনে অসহ্য হয়ে রবিবার সকালে তাকে হত্যা করেন তিনি। এ ঘটনায় রাতে লালমোহন থানায় প্রেস ব্রিফিং করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম আজাদ বলেন, রবিবার সকাল ৬টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় গলা ও পুরুষাঙ্গ কেটে স্বামীকে হত্যা করেন ওই নারী। পরে নিজের দুই সন্তান নিয়ে পালিয়ে যান।
সন্ধ্যা ৭টার দিকে তাকে ধলীগৌরনগর বালিরটেক থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে লালমোহন থানায় মামলা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.