আজকের ক্রাইম ডেক্স:: সিলেট থেকে ছেড়ে আসা দিরাইগামী একটি বাস দিরাই-মদনপুর সড়কের দেবগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ ও দিরাই হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা দিরাইগামী একটি বাস দেবগ্রামের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় বাসে থাকা যাত্রীরা বের হতে সক্ষম হন। এ ঘটনায় বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হন। কয়েকজন যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের সুনামগঞ্জ ও দিরাই হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী ফয়ছল মিয়া সাংবাদিকদের জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দেবগ্রাম এলাকায় একটি খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় বাস থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তাদির হোসেন বলেন, বাস খাদে পড়ে অনেকেই আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.