আজকের ক্রাইম ডেক্স:: বরিশাল নগরীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যারাতে নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোররা হচ্ছে- বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের ছেলে সিয়াম, জয়দেব দাসের ছেলে চয়ন দাস এবং রাব্বি।
নিহত কিশোরদের বন্ধু রাকিব জানিয়েছে, ‘বাকেরগঞ্জ জেএস মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আমরা। বিকেলে ৬টি মোটরসাইকেলে করে ১৮ জন বরিশালে ঘুরতে আসি। সন্ধ্যা ৬টার দিকে ব্রিজে (শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু) ওঠার সময়ে পেছন থেকে একটি বাস এসে চয়ন, সিয়াম ও রাব্বির মোটরসাইকেলে ধাক্কা দেয়।’
প্রত্যক্ষদর্শীরা যুবক ইমন জানান, মোটরসাইকেলটি সেতুতে ওঠার সময় রাতুল-রোহান পরিবহনের একটি বাসকে পাশ কাটিয়ে যায়। বিপরীত দিক থেকে আরও একটি বাস আসায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা বাসে পিষ্ট হয় মোটরসাইকেলটি। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেলে থাকা তিন কিশোর।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মাহাতাব হোসেন সিয়াম ও চয়নকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসা চলাকালে রাত ৯টার দিকে মারা যায় রাব্বি।
তিনি জানান, দুর্ঘটনার পরে রূপাতলী বাস মালিক সমিতির রাতুল-রোহান পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এর চালক ও তার সহকারী পলাতক রয়েছে।
লাশ তিনটি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.