আজকের ক্রাইম ডেক্স
নরসিংদীর রায়পুরায় ১৭ বছরের তরুণীকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি আজগর আলীকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব ১১।
শনিবার (১১ সেপ্টেম্বর) ভোরে রায়পুরা থানাধীন বালুয়াকান্দি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজগর আলী রায়পুরা থানার চরাঞ্চলের কাচারিকান্দি এলাকার হাসান আলীর ছেলে।
র্যাব ১১ সিপিএসসি নরসিংদীর কোম্পানি কমান্ডার মো. তৌহিদুল মবিন খান জানান, আজগর আলী রায়পুরা উপজেলার চরাঞ্চলের কাচারীকান্দি এলাকার সন্ত্রাসী বাহিনীর সদস্য। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে জনমনে ভীতি সঞ্চার করে আসছিলেন। ওই এলাকায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হওয়ায় তিনি পলাতক ছিলেন।
তিনি জানান, দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে বালুয়াকান্দি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিআইডি নরসিংদীতে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.