আজকের ক্রাইম ডেস্ক, : আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আজ বুধবার বেলা ১২টায় বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
সভায় বক্তব্য রাখেন, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর মো. গোলাম কিবরিয়া, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার অলিউল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, স্থানীয় সরকার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারসহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, স্বাক্ষর বলতে বোঝায় অক্ষরজ্ঞান সম্পন্ন অর্থাৎ পড়তে পারে এবং লিখতে ও হিসাব করতে পারে। মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে ২১ লাখ লোককে স্বাক্ষরতা দান করা হচ্ছে।
তার মধ্যে বরিশাল জেলায় ৫৫ হাজার দুইশ’ জন নিরক্ষরকে স্বাক্ষরতার আওতায় আনা হয়েছে, যাদের বয়স ১৫-৪৫ বছর।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.