অনলাইন ডেস্ক :: বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ডে ঝালকাঠির এক বাস মালিক ও শ্রমিকদের ওপর বরিশালের বাসশ্রমিকের হামলার প্রতিবাদে বরিশাল ও ঝালকাঠি থেকে ৮ রুটে বাস চলাচল বন্ধ করা হয়েছে। শনিবার দুপুর থেকে এ কর্মসূচি শুরু হয়। এর ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।
ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা মাহাবুবুল হক দুলাল জানান, শনিবার দুপুরে রুপাতলী বাসটার্মিনালে ঝালকাঠি বাস মালিক সমিতির একজন সদস্যকে লাঞ্ছিত ও শ্রমিকদের ওপর হামলা চালায় বরিশারে বাসশ্রমিকরা। এ ঘটনায় বরিশাল ও ঝালকাঠি থেকে আট রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এর ফলে বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও খুলনা রুটে বাস চলছে না। এ দিকে ধর্মঘটের ফলে অসংখ্য যাত্রী বিপাকে পড়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.