--এস এম সুজন খান, বিশেষ প্রতিনিধি :- ময়মনসিংহের ভালুকায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ভালুকা সরকারী ডিগ্রী কলেজ মাঠে ভালুকা উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের উদ্যোগে ৫শত হতদরিদ্রের মাঝে চাউল, ডাল, পেয়াজ, আলো, লবন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় শহীদদের স্বরণে আত্নার মাগফিরাত ও বিশেষ দোয়া করা হয়।
উক্ত অনুষ্ঠানে পৌর যুবলীগ সভাপতি আলমগীর হোসেন সোহেলের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি আনিছুর রহমান খান রিপন, বিশেষ অতিথি যুবলীগ সাধারন সম্পাদক এজাদুল হক পারুল ও সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান পিন্টু,
ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ সহ আ'লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.