রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো.জসীম উদ্দীন হায়দারের দাপ্তরিক মোবাইল ফোন নম্বর ক্লোন করা হয়েছে। প্রতারক চক্র জেলা প্রশাসনের এ শীর্ষ কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে এবং তা দিয়ে ফোন করে বিভিন্ন লোকের কাছে অর্থ দাবি করছে। জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার বৃহস্পতিবার তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়ে সকলকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এবং তিনি কোনো ধরনের আর্থিক লেনদেন বা তথ্য আদান-প্রদান করার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন। এর আগে মঙ্গলবার রাতে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রণতি বিশ্বাসের ফোন নম্বর ক্লোন করে কয়েকজন ইউপি চেয়ারম্যানসহ বিভিন্নজনের কাছে নানা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। পুলিশ এতে জড়িতদের খুঁজতে শুরু করেছে। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.