প্রতিনিধি
বাবুগঞ্জ ( বরিশাল) ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে বাবুগঞ্জে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বাবুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের উদ্যোগে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ শাহিনুল ইসলাম সিকদার, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম হাওলাদার, যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভলু, মাধবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরোয়ার মাহমুদ, চাঁদপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান সবুজ, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন বরিশাল জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ নেছার উদ্দিন খান। দোয়া মোনাজাতে বাবুগঞ্জ উপজেলার এতিম খানার প্রায় শতাধিক এতিম শিশু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.