কেএম সুজন,নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃসারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ পালিত হয়েছে।
রবিবার (১৫ আগষ্ট), দিবসটি
উপলক্ষে উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,নাগরপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন,গনমাধ্যমকর্মী সহ অন্যান্যরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.