আজকের ক্রাইম ডেক্স
স্যালুট বিনিময় করা সেই বাবা-মেয়েকে সংবর্ধনা দিলেন রংপুর রেঞ্জের ডিআইজি। সংবর্ধনাপ্রাপ্তরা হলেন-রংপুরের গঙ্গাচড়া মডেল থানার এসআই আব্দুস সালাম ও তার মেয়ে চিকিৎসক শাহনাজ পারভীন শাপলা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন।
এই পুলিশ বাবা আর মেয়ের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। ছবিতে দেখা গেছে, তারা একে-অপরকে হাত উঁচিয়ে স্যালুট করছেন।
সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
বুধবার দুপুরে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্যাপ্টেন শাহনাজ পারভীন শাপলাকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি।
রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন ক্যাপ্টেন শাহনাজ পারভীন শাপলার হাতে। এসময় তার গর্বিত বাবা এসআই আব্দুস সালামও সঙ্গে ছিলেন।
দেশ সেবায় নিয়োজিত দুই বাহিনীর বাবা-মেয়ের স্যালুট দেওয়ার ছবির প্রশংসা করে ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সালামের কন্যার সেনাবাহিনীতে চাকরি হওয়ায় আমরা গর্বিত। আমরা চাই দেশ সেবায় আদর্শ মানুষ হিসেবে ক্যাপ্টেন শাহনাজ পারভীন তার বাবার মুখ উজ্জ্বল করবেন। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-রংপুর রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.