এস এম সুজন খান, বিশেষ প্রতিনিধি:- ভালুকায় আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর আসপাডা সমবায় ভিত্তিক সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও আসপাডার নিজস্ব অফিসে কো-অর্ডিনেটর সমৃদ্ধি কর্মসূচি রেজাউল করিমের পরিচালনায়, উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আলহাজ্ব লায়ন আবদুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক সুদেব চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা আফসার উদ্দিন খান, উপ-পরিচালক (অডিট ও মনিটরিং) আলমগীর হোসেন সোহেল, ইউপি সদস্য রফিকুল ইসলাম ঈসমাইল, আসপাডার মনিটরিং অফিসার আসাদুল ইসলাম, এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম, আসপাডা স্কয়ার মাস্টারবাড়ী-১ শাখার সিনিয়র ম্যানেজার আব্দুল আজিজ, আসপাডা সমবায় ভিত্তিক সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক আরিফ মিয়া ও অন্যান্য অফিসারবৃন্দ। অনুষ্ঠানে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আলহাজ্ব লায়ন আবদুর রশিদ ৪জন কৃষকের মধ্যে ২লক্ষ টাকা করে ৮ লক্ষ টাকা ঋণ বিতরণের মাধ্যমে সমবায় ভিত্তিক সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.